রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

পৃথিবীতে শান্তি পেতে হলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, পৃথিবীতে শান্তি পেতে হলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম ছাড়া মানুষের প্রকৃত শান্তি এবং মুক্তি নেই।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর পল্টনে আয়োজিত সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে সিয়ামের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিয়াম সাধনা মানুষকে আত্মসংযমি হতে সাহায্য করে। আত্মসংযমি মানুষ কাউকে হত্যা করবে দূরে তাক কাউকে সামান্যতম কষ্টও দিতে পারে না।

আজ বিশ্বব্যাপি সন্ত্রাস ও দূর্নীতি মানুষকে আতঙ্কগ্রস্থ করে রেখেছে। সর্বত্রই অশান্তি বিরাজ করছে । এর একটাই কারণ, তা হলো কোরআন এবং সুন্নাহর সঠিক চর্চার অনুপস্থিতি।

তিনি বলেন, একজন ইঞ্জিনিয়ার যেমন জানেন তার তৈরিকৃত যন্ত্রটি কীভাবে চালাছে সঠিকভাবে চলবে ঠিক তদ্রুপ আল্লাহর সৃষ্টি এই পৃথিবী কীভাবে চললে কোন নীতিমালা মেনে চললে শান্তিপূর্ণভাবে চলবে তা কেবলমাত্র তিনিই সব থেকে ভালো জানেন।

সুতরাং জমিনে শান্তি পেতে হলে আল্লাহ তাআলার বিধানের আলোকেই চলতে হবে। এজন্য পৃথিবীতে শান্তি পেতে হলে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। তবেই মানুষ ও মানবতা মুক্তি পাবে। মানুষ শান্তির আশ্রয় খুঁজে পাবে। এজন্য ইসলাম প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।

পীর সাহেব চরমোনাই চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে সেনা সদস্য সহ নিহত সকলের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

বাজেটের সমালোচনা করে তিনি বলেন, এই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে যার ফলে দেশের টাকা বিদেশে পাচার হওয়ার নতুন সুযোগ করে দেওয়া হলো। তাই সামগ্রিক ভাবে বলা যায় এই বাজেট গরিব বান্ধব ও গণমুখী নয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপ