সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

পর্তুগালে ভয়াবহ দাবানল, নিহত ৫৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পর্তুগালের কেন্দ্রীয় অঞ্চলের বনে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে জেলায় বনের এ দাবানলে এ পর্যন্ত ৫৭ জন মারা গেছে হয়েছে।

নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির সরকার জানিয়েছে, বেশিরভাগ মানুষ পেড্রোগাও এলাকা থেকে গাড়ি করে পালানোর সময়ে নিহত হয়েছে। অসংখ্য আহত ব্যক্তিদের মধ্যে অগ্নিনির্বাপক কর্মীরাও রয়েছে।

পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের দেশে সাম্প্রতিক দাবানল সংশ্লিষ্ট সবচেয়ে বড় মারণাত্মক ঘটনা। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী হোর্হে গোমেস বলেন, নিহত ৩০ জনের মৃতদেহ গাড়ির মধ্যে পাওয়া গেছে আর ১৭টি মৃতদেহ গাড়ির আশেপাশে পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ৬০০ অগ্নিনির্বাপক কর্মীর অবিরাম চেষ্টা স্বত্ত্বেও দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ