রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

মির্জা ফখরুলের গাড়ী বহরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ী বহরে বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ত্রাণবাহী গাড়ী বহরে হামলা সরকারী দলের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ।

পার্বত্য এলাকায় পাহাড় ধ্বসে মর্মান্তিক হতাহতের ঘটনায় সরকার বলতে গেলে নির্বিকার। রাঙ্গামাটির পরিস্থিতি ‘মহাবিপর্যয়কর’। বিপর্যস্ত জনপদের মানুষের পাশে দাঁড়াতে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুলের ত্রানবাহী বহরে পরিকল্পিভাবে হামলা চালানো হয়েছে।

বিরোধী দলসহ আগ্রহীদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাঁধা দিচ্ছে সরকার। যা অত্যন্ত ন্যাক্কারজনক ও অন্যায়।

বিবৃতিতে নেতৃদ্বয় রাঙ্গুনিয়ায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ী বহরে বর্বরোচিত হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন এবং এ ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এসএস/