রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আটকে পড়া মুসা ইব্রাহিমকে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট কার্সটেনজে জয় করতে গিয়ে দুই সহআরোহীকে নিয়ে আটকে পড়া এভারেস্ট বিজয়ী বাংলাদেশি মুসা ইব্রাহিমকে উদ্ধার করা হয়েছে।

রোববার তাদের উদ্ধারের জন্য হেলিকপ্টার গিয়েও আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হয়। তবে কয়েকঘন্টা পর আবারো উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয় এবং আজ সোমবার বাংলাদেশ সময় ভোররাতে তদের উদ্ধার করে ইন্দোনেশিয়ার টিমিকা এয়ারপোর্টে নিয়ে আসা হয়।

টিমিকা এয়ারপোর্টে পৌঁছানোর পর নিজের ফেসবুক পেজে মুসা ইব্রাহিম সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট লিখেছেন।"মাত্রই টিমিকা এয়ারপোর্টে পৌঁছালাম। আল্লাহ মহান। আমরা নিরাপদে ফিরে এসেছি। দেখা হবে ইনশাল্লাহ"।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও তার ফেসবুক পাতায় ভোররাতের দিকে মুসা এবং তার একজন সঙ্গীর নিরাপদে ফেরার খবর উল্লেখ করে লেখেন, "এইবার আমি ঘুমাতে গেলাম। তাদের আর মিনিট দশেক লাগবে সমতলে পৌঁছাতে। সবাই ভালো থাকুন"।

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে আটকা পড়ে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। গত শনিবার তাদের সঙ্গে থাকা সব খাবার শেষ হয়ে গিয়েছিল।

অভিযানে মুসার নেতৃত্বে আরোহী দলে আরো ছিলেন ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।

আগের খবর... ওশেনিয়ায় সংকটে পর্বতারোহী মুসা ইব্রাহীম: উদ্ধার হতে পারে আজ

এসএস/