শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মারকাযুত তাকওয়ার ব্যতিক্রম সাহরি মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ, প্রতিনিধি

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে খ্যাতিয়মান ওয়ায়েজ মাওলানা হাবিবুর রহমান মিছবাহ প্রতিষ্ঠিত মারকাযুত তাকওয়া ইসলামি রিসার্চ সেন্টারে গতকাল সাহরী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার তারাবি নামাযের পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেহমানগণ সাহরি মাহফিলে অংশ নিতে জড়ো হন। শতাধিক আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ব্যতিক্রম এ সাহরি মাহফিল।

মারকাজুত তাকওয়ায় তারুণ্যের মিলনমেলা

রাত ২.৩০ মিনিটের দিকে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর দেশ ও জাতির উন্নতিকল্পে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, মারকাযুত তাকওয়ার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মিছবাহ।

এ সময় উপস্থিত সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন, দোয়ায় হাসপাতালে চিকিৎসাধীন আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফির দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া শেষে সকল মেহমানগণ একই সাথে সাহরি করেন। দৃশ্যটি ছিল চোখে পড়ার মত।

এ সময় উপস্থিত সকলেই মাওলানা হাবিবুর রহমান মিছবাহ এর ভিন্ন রকম আয়োজনের প্রশংসা করেন।

-এআরকে