রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

লন্ডনে গাড়িচাপায় নিহত মুসল্লি বাংলাদেশি বংশোদ্ভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাজ্যের লন্ডনে মুসল্লিদের ওপর চালানো সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার রাতে উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিনসবারি পার্কে অবস্থিত মুসলিম ওয়েলফেয়ার মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে একজন বাংলাদেশি প্রবীণ নিহত এবং আরও ১০ মুসল্লি আহত হন।

এ ঘটনায় নিহত প্রবীণ ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত। তবে সংবাদ মাধ্যমটি নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

টেলিগ্রাফ জানায়, তিনি (নিহত ব্যক্তি) রোববার সন্ধ্যায় ইফতার শেষে মাগরিবের নামাজ পড়তে ওই মসজিদে গিয়েছিলেন। সেখান থেকে তারাবির নামাজ শেষে ফেরার পথে মুসলিম বিদ্বেষী হামলার শিকার হয়ে প্রাণ হারান।

লন্ডনে এবার মুসুল্লিদের উপর গাড়ি হামলা

টেলিগ্রাফ আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, মুসল্লিরা মসজিদে নামাজ পড়ার সময় কাভার্ড ভ্যানটি রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল। নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার পরপরই গাড়িটি তাদের ওপর চালিয়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলা চালানো ওই ভ্যানটি নামাজ শেষ করে লোকজন বের হওয়ার অপেক্ষায় বেশ কিছুক্ষণ ধরেই রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল।

এদিকে এক বিবৃতিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, রাত ১২টা ২০ মিনিটের পর তাদের পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার খবর জানানো হয়।

মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বসু বলেন, মুসলিম ওয়েলফেয়ার মসজিদের কাছের ফুটপাথে একজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা (ফাস্ট এইড) দেয়ার সময় হামলার ঘটনা ঘটে।

দুঃখজনকভাবে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। হামলার কারণেই ওই ব্যক্তি মারা গেছেন তা এখনই বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন নেইল বুস।

পবিত্র রমজান মাসে মুসল্লিদের ওপর এ হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। সংগঠনটি যুক্তরাজ্যের মসজিদগুলোতে অতিরিক্ত নিরাপত্তার আহবান জানিয়েছে।

এদিকে মুসল্লিদের ওপর যে ধরনের হামলা হà§