সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ভারতীয় সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ কাশ্মীরি বিদ্রোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই কাশ্মীরি বিদ্রোহী নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে কাশ্মীরের শ্রীনগরে এই ঘটনা ঘটে।

ভারত শাসিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৫৩ কিলোমিটার উত্তরপশ্চিমে বারামুল্লা জেলার পাজালপড়া-সোপর গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।

ভারতের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, “সোপরে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে।ধারণা করা হচ্ছে, নিহত জঙ্গিরা দেশি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীনের সদস্য।

পুলিশের এক কর্মকর্তা জানান, ওই গ্রামে দুই জঙ্গির উপস্থিতির ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেয়ে মঙ্গলবার রাতে ওই এলাকা ঘিরে ফেলা হয়।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহজনক বাড়ির একেবারে কাছে আসার পর স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয়। সকাল সাড়ে সাতটার দিকে এ যুদ্ধ শেষ হয়। খবর সিনহুয়া।

কাশ্মীরে সেনা হামলায় হিযবুল মুজাহিদিন নেতা সাবজার ভাট নিহত

৭০ লক্ষ সেনা নামিয়েও কাশ্মীরের নিয়ন্ত্রণ পাবে না দিল্লি : অরুন্ধুতী রায়

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ