সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আফগানিদের বের করে দিচ্ছে জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আশ্রয় চেয়ে ব্যর্থ হওয়া নাগরিকদের দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে জার্মান সরকার। চলতি মাসের শুরুতে এই প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল৷

আফগানিস্তানের কাবুলে জার্মান দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ সেই সময় বলা হয়েছিল, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তীতে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে দেখবে৷ তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে, বিতাড়ন প্রক্রিয়া আবারও শুরু হবে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছিলেন, এই প্রক্রিয়া জুলাই পর্যন্ত স্থগিত থাকতে পারে৷

তবে জার্মানির সরকারি প্রচারমাধ্যম এনডিআর এবং ম্যাগাজিন ডের স্পিগেল বলছে, আগামী সপ্তাহের বুধবার লাইপশিস থেকে আফগানদের নিয়ে একটি ফ্লাইট কাবুলের উদ্দেশ্যে রওয়ানা দিতে পারে৷

জার্মানির অনেক রাজনীতিবিদ অবশ্য আফগানদের তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দেয়ার সরকারি সিদ্ধান্ত সমর্থন করছেন না৷ সেই দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁরা এমন অবস্থান নিয়েছেন৷
এদিকে, চলতি মাসে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল তালেবানের সঙ্গে শান্তি আলোচনার আহবান জানান৷ তালেবান এখনও আফগানিস্তানের প্রায় ৪০ শতাংশ  নিয়ন্ত্রণ করে বলে ধারণা করা হয়৷

জার্মান পুলিশের বরাত দিয়ে ‘ডি ভেল্ট আম জন্টাগ' জানিয়েছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত আবেদন প্রত্যাখ্যাত হওয়া ৮,৬২০ জন আশ্রয়প্রার্থীকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে৷ গত বছর ২৫ হাজারেরও বেশি জনকে ফেরত পাঠানো হয়েছিল৷

এছাড়া এ বছরের এপ্রিল পর্যন্ত ১১,১৯৫ জন আশ্রয়প্রার্থী স্বেচ্ছায় তাঁদের দেশে ফেরত গেছেন৷ গত বছর সংখ্যাটি ছিল ৫৪ হাজার ছয় জন৷ যাঁরা এভাবে দেশে চলে যেতে আগ্রহী হন, তাঁদের দেশে ফিরে যাওয়ার ভাড়াসহ অন্যান্য কিছু খরচের অর্থ দেয়া হয়৷

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ