সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

কাতারে পণ্য রপ্তানি করবে ওমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রতিবেশী দেশের অবরোধের মুখে থাকা উপসাগরীয় দেশ কাতারে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে প্রস্তুত রয়েছে ওমানের প্রায় ১৩৫টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দ্য পেনিনসুলা কাতার.কম জানায়, সম্ভাব্য পণ্যের মধ্যে রয়েছে খাদ্য ও নির্মাণ সামগ্রী।

সম্প্রতি কাতার থেকে উচ্চক্ষমতাসম্পন্ন একটি ব্যবসায়ীক প্রতিনিধি দল ওমান সফর করে। ওই সফর অত্যন্ত ফলপ্রসু হয় বলে জানায় কাতারি কর্তৃপক্ষ।

কাতার চেম্বার জানায়, গত মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের ব্যবসায়ীরা কাতারে ব্যাপকহারে ওমানের খাদ্য ও নির্মাণ সামগ্রী পাঠানো ও দুই পক্ষের মধ্যে সহযাগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসু আলোচনা করে।

১৪০ সদস্যের কাতারি ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কাতার চেম্বারের ভাইস চেয়ারম্যান মোহামেদ বিন আহমেদ বিন তাওয়ার আল কুবারি।

ধারণা করা হচ্ছে, খুব শিগগির কাতারের স্থানীয় বাজারগুলোতে ওমান থেকে পাঠানো পণ্য কিনতে পাওয়া যাবে।

আরব সাগর তীরবর্তী বিশাল দেশ ওমানের সীমান্ত রয়েছে আরব আমিরাতের সঙ্গে। আমিরাতের অবস্থান ওমানের পশ্চিম সীমান্তে। আর আমিরাতের উত্তর পশ্চিম সীমান্তের দেশ হচ্ছে কাতার। পর্যবেক্ষকরা মনে করছেন, সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইনসহ অপরাপর প্রতিবেশীরা যখন কাতারকে কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিতে সচেষ্ট তখন ওমানের এই উদ্যোগ ওই অঞ্চলের ঘটনাপ্রবাহে নয়া মাত্রা যোগ করবে নিঃসন্দেহে।

এর আগে তুরস্ক ও ইরান জরুনি পণ্য সরববরাহে কাতারের পাশে এসে দাঁড়ায়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ