এএসএম মাহমুদ হাসান
প্রতিবেদক, আওয়ার ইসলাম
ঈদকে সামনে রেখে এ দেশে কত কিছুরই না বিতর্ক ওঠে। কোনো বছর রাস্তা ঘাটের বেহাল দশা, কোনো বছর লঞ্চ যাত্রার নিয়ন্ত্রহীন ব্যবস্থাপনা, কোনো বছর রোড এক্সিডেন্টের জন্য ড্রাইভার সমাচার। কিন্তু এবার ঈদকে সামনে রেখে বিতর্ক উঠেছে এপার বাংলার বাংলা সাহিত্যের পথ প্রদর্শক “বাংলা একাডেমির” একটি অবিবেচক কর্মকাণ্ডে।
বিতর্কের সূত্রপাত ‘ঈদ’ শব্দটি লিখতে গিয়ে। কারণ বাংলা একাডেমির ‘আধুনিক বাংলা অভিধানে’ ‘ঈদ’ শব্দটির ভুক্তি রয়েছে দু’টি। এর মধ্যে একটি লেখা হয়েছে ‘ঈ’ ব্যবহার করে, অন্যটি ‘ই’ ব্যবহার করে। এর মধ্যে ‘ঈদ’কে প্রচলিত ও অসংগত বানান এবং ‘ইদ’কে সংগততর ও অপ্রচলিত বানান বলছে বাংলা একাডেমি। আর দুই ধরনের বানান নিয়েই এখন মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম।
ভাষাবিদরা বলছেন, বাংলা একাডেমি তার মূল কাজ থেকে বিচ্যুত হয়ে অহেতুক বিতরক ও শিরোনামে আসার জন্য এমনটা করেছে। বিগত দুই বছরে বাংলা একাডেমি চোখে পড়ার মত কোনো কাজ করতে পারেনি ।হয়ত দীর্ঘ বিরতীর পর খবরের শিরোনামে আসার জন্য এমনটা করেছে ।মানুষের মধ্যে ‘সংশয়’ তৈরির প্রয়োজন নেই। সংস্কার করলেও উচ্চারণগত বিষয় মাথায় রেখেই সে সংস্কার করা উচিত ছিল।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘ইদ’ শব্দটির ভুক্তিতে বলা হয়েছে, ‘ইদ/ইদ্/[আ.]বি. ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব; (ইদুল ফিতর বা ইদুল আজহা); খুশি, উৎসব; ঈদ-এর সংগততর ও অপ্রচিলত বানান। ইদ মোবারক /ইদ্ মোবারক্/বি. ইদের শুভেচ্ছা বিনিময়কালে উচ্চারিত অভিবাদন।’
অন্যদিকে, অভিধানের ‘ঈদ’ ভুক্তিতে বলা হয়েছে, ‘/ইদ/[আ.]বি. ইদ-এর প্রচলিত ও অসংগত বানান।’
আবার বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে ‘ইদ’ শব্দের ভুক্তিতে নির্দেশ করা হয়েছে ‘ঈদ’ শব্দকে। প্রাচীন কাল থেকে প্রচলিত ‘ঈদ’ শব্দের পাশাপাশি অভিধানে ‘ইদ’ শব্দের অন্তর্ভুক্তির প্রসঙ্গে জানতে চাইলে আলেম, লেখক ও গবেষক মুফতি ইউসুফ সুলতান আওয়ার ইসলামকে বলেন, বাংলা একাডেমি একটা বালখিল্য আচরণ করেছে। ঈদ একটি ঐতিহ্যগত শব্দ। বিনা কারণে ঠুনকো অযুহাতে বিদেশী শব্দের দোহায় দিয়ে ঈদকে ইদে পরিণত করা বাংলা একাডেমির চরম দায়িত্বহীনতার পরিচয়।
বিশিষ্ট আলেম ও সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ আওয়ার ইসলামকে বলেন, দীর্ঘদিন বাংলা একাডেমির কোনো কাজ নেই। তà