সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সোমালি শরণার্থীদের সঙ্গে জাকারবার্গের ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে সোমালি শরণার্থীদের সঙ্গে ইফতার করেছেন।শুক্রবার নিজের ফেসবুক একাউন্টে এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে, মার্ক জাকারবার্গের আশেপাশে কয়েকজন সোমালি নারী শরণার্থী রয়েছেন। যারা আফ্রিকার সোমালিয়া থেকে অভিবাসনের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে গিয়েছেন। আরো দেখা যাচ্ছে, সামনে ইফতারের খাবার রেখে ওইসব সোমালি নারীদের জীবনের দুর্বিষহ গল্প মনোযোগ সহকারে শুনছেন জাকারবার্গ।

এছাড়া রমজানের এই শেষ সময়ে এ ধরনের ‘ইফতার’ আয়োজন করার জন্য তিনি আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানান। এছাড়া বিদেশ বিভূঁইয়ে এসে নতুন জীবন শুরু করার জন্য তিনি এইসব শরণার্থীদের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ