সবকিছু মামাদের
আমাদের ঈদ নেই
চোখজুড়ে নিঁদ নেই,
রেষারেষি জিদ নেই
আলোকিত হৃদ নেই
নেই নেই কোনকিছু,
আমাদের আমাদের আমাদের
সব সব সবকিছু,
মামাদের মামাদের মামাদের।
আমাদের ঘুড়ি নেই
জামা জুতো চুড়ি নেই,
তেলতেলে ভুঁড়ি নেই
চাল ডাল মুড়ি নেই
নেই নেই কোনকিছু,
আমাদের আমাদের আমাদের
সব সব সবকিছু,