সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

পাকিস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২৩, বাড়তে পারে আরও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুরে একটি তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এতে অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি

রবিবার সকালে দেশটির আহমেদপুরের রাস্তায় ট্যাংকারটি উল্টে গেলে এই বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, ট্যাংকারটির ফাটল থেকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে গিয়ে মারাত্মকভাবে পুড়ে গিয়েছেন আরো কয়েকজন।

তাদের বাহাওয়াল ভিক্টোরিয়া হসপিটাল এবং ডিসট্রিক্ট হেডকোয়ার্টারস হসপিটাল শারকিয়ায় গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, অতিরিক্ত তেল বোঝাই ও দ্রুতগতিতে চলাচলের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর ট্যাংকারটি বিস্ফোরিত হয়।

তবে দেশটির জিওটিভি জানাচ্ছে, ট্যাংকারটি উল্টে যাওয়ার পর ঘটনাস্থলে লোকজন ধূমপান করছিল। সেই সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ