সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সদকায়ে ফিতর: গরিবের ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মাহফুজুর রহমান হোসাইনী

পবিত্র রমজান মাসে আল্লাহ্ তায়ালা আমাদের জন্য বিশেষ কিছু আমল রেখেছেন। এর মধ্যে সদকায়ে ফিতর অন্যতম। এটা মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এর মাধ্যমে রোজার ত্রুটিবিচ্যুতি মার্জনা হয়। অর্থহীন, অশালীন কথা ও কাজে রোযার যে ক্ষতি হয়ে থাকে তা পূরণ হয় এবং দরিদ্র মানুষ ঈদের আনন্দে শামিল হতে পারে। এই সদকা ঈদের নামাজের আগেই আদায় করতে হয়।

আবদুল্লাহ ইবনে উমর রাঃ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ঈদের সালাতের উদ্দেশে বের হওয়ার পূর্বেই সদকায়ে ফিতর আদায় করার নির্দেশ দেন।(বুখারি, হাদিস নং-১৫০৯)

অনেকেই ঈদের আগে তথা রমজানেই আদায় করে থাকেন। এটা আরো ভালো। ফলে এর দ্বারা গ্রহণকারী ঈদ উদযাপনে তা কাজে লাগাতে পারে। যাকাতের মতো এটিও দরিদ্র মানুষের উপর মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি আমলি সহযোগিতা। সদকায়ে ফিতর হল গরীবের ঈদ। ঈদের দিনে দরিদ্রদের খাবারের জন্য শরিয়তপ্রদত্ত একটি ব্যবস্থাপত্র। যেন তারা অন্যের কাছে চাওয়া থেকে বিরত থাকতে পারে। তাই সকলের কর্তব্য হল, আনন্দ চিত্তে এই ইবাদতটি আদায় করা। যাতে আল্লাহর দরিদ্র বান্দাদের খেদমত হয় এবং নিজের রোযার ত্রুটি-বিচ্যুতির ক্ষতিপূরণ হয়। সর্বোপরি আল্লাহ তায়ালার পক্ষ থেকে নির্ধারিত একটি ইবাদত আদায়ের সৌভাগ্য অর্জিত হয়।

ঈদের দিন সকালবেলায় যিনি সাহেবে নিসাব থাকবেন, তাঁর নিজের ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। ঈদের দিনের ফজরের নামাজের আগে যে সন্তান জন্মগ্রহণ করবে তারও ফিতরা আদায় করা অপরিহার্য। ছোট-বড়, স্বাধীন-পরাধীন সবারই ফিতরা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক গোলাম, স্বাধীন, পুরুষ, নারী, বড়, ছোট মুসলমানের উপর এক সা খেজুর কিংবা এক সা যব সদকায়ে ফিতর ফরয (ওয়াজিব) করেছেন। (বুখারি, হাদিস নং-১৫০৩)

ইসলামি শরীয়া মোতাবেক গম, খেজুর, কিশমিশ, পনির ও যব ইত্যাদি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। সাহাবী আবু সাঈদ খুদরী রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে ঈদের দিন এক সা পরিমাণ খাদ্য দিয়ে সদকায়ে ফিতর আদায় করতাম। আবূ সাঈদ রাঃ বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল যব, কিসমিস, পনির ও খেজুর" (বুখারি, হাদিস নং-১৫১০)।

আবদুল্লাহ ইবনে উমর রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা পরিমাণ খেজুর বা যব দিয়ে সদকায়ে ফিতর আদায় করার নির্দেশ দেন। আবদুল্লাহ রাঃ বলেন, অতঃপর লোকেরা যবের সমপরিমাণ