রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

দেশবাসী ও মুসলিম উম্মাহকে মুফতি ফয়জুল্লাহ’র ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এক বাণীতে ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ।

ঈদ হোক দীনি আমেজে আনন্দময়, সমাজে ও রাষ্ট্রে সৃষ্টি হোক শান্তি, স¤প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।

মুফতী ফয়জুল্লাহ বলেন, ঈদুল ফিতর ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়, পরস্পরের মাঝে সৃষ্টি করে ভ্রাতৃত্ববোধ। ঝগড়া-বিবাদ, হানাহানি, হিংসা, বিদ্বেষের গ্লানি থেকে মানুষের মনকে মুক্ত করে উদার হওয়ার শিক্ষা দেয়।

তিনি বলেন, মাসব্যাপী সিয়াম-সাধনার শিক্ষা কাজে লাগিয়ে সমাজে ইসলামি শিক্ষার চর্চা অব্যাহত রাখা এবং সব অনৈসলামিক কর্মকান্ড থেকে বিরত থাকতে পারলেই আমাদের ঈদুল ফিতর স্বার্থক হবে।