সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ভারতে ঈদের দিনে কালো ফিতা পরে মুসলিম নির্যাতনের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন বন্ধই হচ্ছে না। যেখানে মানুষের প্রাণের চেয়ে গরুর দাম যেন অনেক বেশি। গোরক্ষার নাম করে আজ প্রাণের বলি হতে হচ্ছে সাধারন নিরীহ মুসলিমদের। ঠিক শুরুটা হয়েছিল বছর দুয়েক আগে। উত্তর প্রদেশের দাদরিতে গরুর মাংস রাখার গুজবে খুন হন মহম্মদ আখলাক। এ বছরের এপ্রিলে রাজস্থানের অলোয়ারে গরু কেনার বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও গোরক্ষা বাহিনী পেহলু খান নামক এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে।

ঝাড়খন্ডের শোভাপুরে বাচ্চা চোর সন্ধহে ৪ জনকে পিটিয়ে খুন করা হয়।
আর ঈদের ঠিক আগে বৃহস্পতিবার সন্ধ্যাই দিল্লি থেকে ঈদের বাজার সেরে ট্রেনে করে নিজ বাড়ি হরিয়ানার বল্লভপুরে ফেরার পথে ট্রেনের কামরাই পিটিয়ে খুন করা হয় হাফিজ জুনায়েদকে। আর এসবের বিরুদ্ধেই ঐক্যবদ্ধ প্রতিবাদ ধ্বনি মুসলিমদের।

সোমবার ঈদুল ফিতরের প্রার্থনাকালে দেশজুড়ে চলা মুসলমানদের উপর আক্রমণ ও নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে কালো ফিতা পরে মুসলমানরা প্রতিবাদ দেখাল। ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমরা কালো ফিতে পড়ে এই সব ঘটনার নিন্দা জানায়। এ বিষয়ে যাকাত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা.জাফর মাহমুদ বলেন, ভারতে মুসলিম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেই এই কালো ফিতা পরিহত।

এম/আর/এইচ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ