সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আবারও দেশে দেশে সাইবার হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে দেশে ছড়িয়ে পড়েছে সাইবার হামলা। ইউক্রেন থেকে শুরু হওয়া এক বড় আকারের সাইবার হামলা এটি। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে।

রাশিয়া, ব্রিটেন, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ও নরওয়ে থেকে শুরু করে ভারত পর্যন্ত অনেকগুলো দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থা সাইবার হামলায় আক্রান্ত হয়েছে।

আক্রান্ত কোম্পানিগুলোর মধ্যে আছে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান মেরস্ক, রুশ তেল কোম্পানি রসনেফট, ও পৃথিবীর বৃহত্তম বিজ্ঞাপনী সংস্থা ব্রিটেনের ডব্লিউপিপি।এছাড়াও আক্রান্ত হয়েছে স্পেন ও ফ্রান্সের কয়েকটি নির্মাণ কোম্পানি।সাইবার হামলার স্বীকার কোম্পানিগুলো জানায়, হ্যাকাররা তাদের কাছ থেকে মুক্তিপণ দাবী করেছে।

ইউক্রেনে সাইবার হামলা ছিল অত্যন্ত গুরুতর যাতে সরকারি মন্ত্রণালয়, বিদ্যুত কোম্পানি, ব্যাংক, ও কিয়েভের বিমানবন্দর আক্রান্ত হয়।

সূত্র- বিবিসি

এম/আর/এইচ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ