সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ প্রত্যেক মুসলমানের অপরিহার্য দায়িত্ব: খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ প্রত্যেক মুসলমানের অপরিহার্য দায়িত্ব।

তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসেবে উল্লেখ করেছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম দেশের রাষ্ট্রদূত, ইরানের সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এ অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘ইসলামি শরীয়াহ অনুসারে কোনও শত্রু মুসলমানদের ভূমি দখল করলে সেই শত্রুর বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেকের দায়িত্ব হয়ে দাঁড়ায়’।

খামেনির মতে, ফিলিস্তিনি হচ্ছে মুসলমানদের জন্য প্রধান ইস্যু, কিন্তু কিছু মুসলিম দেশের কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা ফিলিস্তিন ইস্যুকে উপেক্ষা করছে এবং ভুলে গেছে। তার মতে, ‘ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করা এখন সব মুসলমানের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে কিন্তু কেন অনেকেই তা থেকে সরে দাঁড়াচ্ছে?’

চলমান প্রেক্ষাপটে মুসলমানদের মধ্যকার অনৈক্যকে সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। মুসলমানদের স্বার্থেই এ সমস্যার সমাধান করা দরকার বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি ইয়েমেন, সিরিয়া, ইরাক ও উত্তর আফ্রিকার কিছু দেশ নিয়ে কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরো বলেন, মুসলমানদের মধ্যে দ্বিধাবিভক্তি ও বিদ্বেষ সৃষ্টি ইসলাম এবং মুসলমানদের জন্য ক্ষতি বয়ে আনবে।

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে হেলিকপ্টার হামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ