সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আইএস খেলাফতের সমাপ্তি ঘোষণা করলো ইরাক সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইরাকের ইসলামিক স্টেট (আইএস) ঘোষিত খেলাফতের অবসান ঘোষণা করেছে ইরাক সরকার। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আবাদি এ ঘোষণা দেন।

দীর্ঘ আট মাস ধরে চলা লড়াই শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মসুলে বিধ্বস্ত গ্র্যান্ড আল-নুরি মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়।

তিনি বলেন, ‘মসজিদে নুরির নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে ইরাকে ইসলামিক স্টেটের স্বঘোষিত খেলাফতের পতন হলো।

এই মসজিদ থেকেই ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় খেলাফতের ঘোষণা দিয়েছিল আইএস।

ইরাক সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আইএসের কিছু সদস্য প্রাচীন শহর মসুলের আশপাশে ঘাপটি মেরে আছে। কিছুদিনের মধ্যেই শহরটি পুরোপুরি আইএসের দখলমুক্ত হবে।

ইরাকে সর্ববৃহৎ গণকবরের সন্ধান

আইএসের কার্যত রাজধানী হিসেবে পরিচিত মসুলের ৮৫০ বছর বয়সী আল-নুরি মসজিদ পুনর্দখলের মধ্য দিয়ে ইরাকি বাহিনীর বড় ধরনের বিজয় হলো।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া রাসুল বলেন, ‘তাদের (আইএস) কল্পিত রাষ্ট্রের পতন হয়েছে।’

সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ