সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

উন্নত চিকিৎসার জন্য ভারত আসলেন কুয়েতের আমীর শেখ সাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ভারত অবস্থান করছেন কুয়েতি আমির শেখ সাবা আল আহমদ। তিনি ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ হৃৎপিণ্ডের জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

শেখ সাবা ভারতের গ্রেটার নয়ডারে জেপি (জয়পি) রিসোর্টে অবস্থান করছেন এবং জেপি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে ২০ সদস্যের  একটি  চিকিৎসক টিম আমির ও তার পরিবারের স্বাস্থ্য সেবায় ব্যস্ত রয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনবিটি জানায়, একাধিক রোগের চিকিৎসার জন্য ভারতে আসা কুয়েতি আমিরের সঙ্গে আছেন তার স্ত্রীগণ এবং পরিবারের ২৮ সদস্য।

চিকিৎসক দলের সদস্য ডেন্টাল সার্জন প্রবীণ কুমার জানান, কুয়েতি আমীর পৌঁছানোর প্রায় একমাস আগে তার ব্যক্তিগত প্রধান চিকিৎসক সদলবলে জেপি হাসপাতাল পরিদর্শনে আসেন। সে সময় তারা ভারতের বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখেন। শেষে জেপি হাসপাতালকে পছন্দ করেন।

হাসপাতাল সূত্র জানায়, শেখ সাবার স্বাস্থ্যগত বেশকিছু জটিলতা রয়েছে। তার হৃৎপিণ্ডের ধমনীতে কৃত্রিম নল স্থাপন করা হয়েছে। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আর কিডনি সমস্যায়ও ভুগছেন।

তিনি গত সোমবার ভারতে পৌঁছান এবং আগামীকাল শুক্রবার দেশে ফিরে যাবেন।

প্রসঙ্গত, সৌদি আরব ও আরব আমিরাতের নেতৃত্বে প্রতিবেশী ক্ষুদ্র দেশ কাতারকে অবরোধ করা নিয়ে চলমান উপসাগরীয় সংকট দূরীকরণে ওই অঞ্চলের অপর ক্ষুদ্র দেশ কুয়েতের আমির শেখ সাবাহ ব্যাপক তৎপরতা চালান।

অসুস্থ শরীর নিয়েও তিনি সফর করেন সৌদি আরব-কাতারসহ সংশ্লিষ্ট দেশগুলো। ২০১৪ সালে কাতারকে নিয়ে সৃষ্ট জটিলতা তার দূতিয়ালিতে দূর হলেও এবার তা হয়নি। এ নিয়ে তার মাঝে কিছুটা হতাশা দেখা দিয়েছে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ