সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আইএসের হামলার প্রতিশোধ নিতে প্যারিসের মসজিদে হামলার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্রান্সের প্যারিসে একটি মসজিদে গাড়ি হামলা চালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার চেষ্টা করা হয় বলে জানা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম লা পারিসিয়ে জানিয়েছে, হামলাকারী আর্মেনিয়ী বংশোদ্ভূত। তিনি প্যারিসে আইএসের হামলার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। সে সময় তিনি মাদকাসক্ত ছিলেন না।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয় মসজিদের সামনে একটি ভিড়ের মাঝে গাড়ি হামলা চালায় চালক। মসজিদের চারপাশের দেয়াল বেষ্টনীতে গাড়িটি ধাক্কা খেয়ে থেমে যাওয়ায় বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। ধাক্কার পর গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক।

গত ১৯ জুন লন্ডনের ফিন্সবারি মসজিদের সামনে এভাবেই গাড়ি হামলা চালিয়েছিলো এক ব্রিটিশ। সেই ঘটনায় একজন নিহত হয়েছিলেন।

বৃহস্পতিবার ফ্রান্সের ঘটনায় পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই চালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ