সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

গরু রক্ষার নামে মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ভারতে চলমান মুসলিম বিরোধী সহিংসতার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ধর্ম কখনও একে অপরকে ঘৃণা করতে শেখায় না। দেশে ধর্মের নামে যে ‘পরিবেশ’ তৈরি হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয়।

মনমোহন বলেন, জাতীয় স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। সব ভারতীয়কে এক হয়ে দেশের স্বার্থ রক্ষা করতে হবে।

তিনি বলেন, ভারতের গরুর নাম করে মানুষ খুন গান্ধী কখনও সমর্থন করতেন না।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাদের এমন পথে হাঁটা প্রয়োজন যা দেশের সংবিধান ও আইনসম্মত। এ জন্য মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানো উচিত। জাতীয় স্বার্থেই দেশবাসীর উচিত, একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোরক্ষকদের নিন্দা করে বিবৃতি দেন। তিনি বলেন, গোরক্ষার নামে হত্যা কখনওই সমর্থনযোগ্য নয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ