সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কোনো ধর্মে সমকামিতার অনুমোদন নেই; পশু সমাজেও নেই: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি নাটক প্রচারিত হয়েছে। যেখানে সমকামীদের কাজকে সাপোর্ট করা হয়েছে। বিকৃত এ যৌন মানসিকতাকে স্বাভাবিকভাবে উপস্থাপন করা এবং প্রচারে ক্ষুব্ধ হয়েছে দেশের সচেতন ও চিন্তাশীল মানুষ। তারা মনে করছেন এতে সমাজের অস্বাভাবিক ও বিকৃত এ যৌনাচারে উৎসাহিত হবে। সমাজের চিরায়ত সুস্থ বিকাশ বাধাগ্রস্ত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিষয়টি এখন আলোচনার শীর্ষে। সময়ের চলমান এ ইস্যুতে আওয়ার ইসলাম মুখোমুখি হয় ইসলাম বিশ্লেষক ও রাজনীতিক মাওলানা গাজী আতাউর রহমানের। আওয়ার ইসলামের পক্ষে তার সঙ্গে কথা বলেন আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম : সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত একটি নাটক নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে। বলা হচ্ছে, নাটকে সমকামীদের সাপোর্ট দেয়া হয়েছে এবং বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখানো হয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন?

গাজী আতাউর রহমান : অবশ্যই ঘৃণিত কাজ হয়েছে। আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।  আমি মনে করি, এর মাধ্যমে বিকৃত যৌনাচারে উৎসাহিত হবে মানুষ।

আওয়ার ইসলাম : আপনারা কেনো এর বিরোধিতা করছেন?

গাজী আতাউর রহমান : প্রথমত ইসলামে সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ। আমাদের সংবিধানেও সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। এটা কোনো দেশ ও ধর্মের বিষয় নয়; বরং এর সঙ্গে সমাজ, সভ্যতার ও মানব জাতির অস্তিত্বের সম্পর্ক। সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ এটাকে সমর্থন করে না। কোনো ধর্মে সমকামিতার অনুমোদন নেই। পশু সমাজেও সমকামিতা নেই।

আওয়ার ইসলাম :  পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্র এটাকে অনুমোদন দিয়েছে...

গাজী আতাউর রহমান : পশ্চিমা বিশ্বের কথা বলে লাভ নেই। তারা শুকর/কুকুর খায়, সেখানে মদপানের স্বাধীনতা আছে এখন কি আমাদের তাই করতে হবে। আমাদের একটা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। ইসলাম ধর্মের কথা না হয় বাদ দিলাম; শুধু  বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের দিকে তাকালেও হাজার বছরের ইতিহাসে কোথাও সমকামিতার স্থান নেই।

আওয়ার ইসলাম :  এখন আপনাদের দাবি কী?

গাজী আতাউর রহমান : আমাদের দাবি শুধু পরিচালক ও প্রযোজক নয়; শুরু থেকে শেষ পর্যন্ত যারা এর সাথে জড়িত সবারই উপà¦