সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

গো-রক্ষার নামে মুসলিম হত্যার নিন্দা জানালেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গো-রক্ষার নামে মুসলিম হত্যার ঘটনায় এবার মুখ খুলেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল এক অনুষ্ঠানে সাম্প্রতিক  এই ঘটনার  তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

দেশের বিভিন্ন স্থানে গরুকে কেন্দ্র করে মুসলমানদের উপর হামলা এবং হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এর মাধ্যমে আমাদের সমাজের মূল ভিত্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ভারতের বহুত্ববাদের নীতিকে অবজ্ঞা করা হচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না। এভাবে চলতে থাকলে ধর্মীয় সম্প্রীতি সমুলে ধ্বংস হয়ে যাবে।

গতকাল শনিবার কংগ্রেস পরিচালিত ন্যাশনাল হেরাল্ড পত্রিকার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও মুসলিম হত্যার নিন্দা জানান। খবর এনডিটিভি’র।

প্রণব মুখার্জি বলেন, যখন আমরা এসব ঘটনা পত্রিকায় পড়ি এবং টেলিভিশনে দেখি তখন আমাদের বিস্মিত হতে হয়। মানুষ যখন অতিরিক্ত অযৌক্তিক আচরণ করে তখন তার নেতিবাচক প্রভাব সমাজে পড়ে। এই অন্ধকার জগত থেকে আমাদের বেরিয়ে আসতে হলে নাগরিক, বুদ্ধিজীবী এবং মিডিয়াকে পর্যবেক্ষকের ভূমিকায় থাকতে হবে।

গত ২২ মাসে গরু এবং গরুর মাংসকে কেন্দ্র করে মুসলমানদের উপর ভারতে অন্তত ১৭টি হামলার ঘটনা ঘটেছে। যাতে বেশ কয়েকজন মুসলমান নিহত হয়েছে।

প্রতিবাদের মুখে মোদি বললেন, গো-রক্ষার নামে তাণ্ডব সহ্য করা হবে না
গরু রক্ষার নামে মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ