মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর
ঘরের বারান্দায় বসে আপন মনে মনের মাধুরী মিশিয়ে কাঁথা সিলাইয়ের কাজ করছিলেন রহিমা বেওয়া। একসময়ের সৌখিন রহিমা বেওয়া অনেক আগেই হারিয়েছেন তার প্রাণপুরুষ স্বামী সেকান্দার আলীকে। রহিমার কাছে প্রাণের চেয়ে প্রিয় ছিলো তার স্বামীধন। নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসতেন তার স্বামীকে। স্বামী যেন ছিলো তার জীবন মরণ সঙ্গী। একমুঠো খাবার খায়নি তার স্বামীকে দূরে রেখে। একান্তই কোনো কারণে খেতে হলেও অনেক কষ্ট নিয়েই খাবার খেয়েছেন রহিমা বেওয়া। স্বামী ঘরে না ফেরা পর্যন্ত পথচেয়ে থাকতেন অধীর আগ্রহের সাথে। পারিবারিকভাবেও বেশ স্বনামধন্য ছিলেন সেকান্দার আলী। সমাজে তার বেশ ডাক-নাম ছিলো। এখনও আছে। অর্থনৈতিকভাবেও তিনি ছিলেন অনেক স্বাবলম্বী। এলাকার দুঃখীজনের পাশে দাঁড়িয়ে যেতেন একান্তভাবে। নিজের পরিবারের কোনো আপনজনের একজন সদস্য ভেবে।
সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন অকাতরে। তার নিকটতম কোনো প্রতিবেশী কখনও না খেয়ে দিন পার করেছেন এমন খবর পাওয়া যায়নি তার জীবদ্দশায়। পরের কল্যাণে নিরন্তর কাজ করেছেন মরহুম সেকান্দার আলী। এমনই একজন সমাজ হিতৈষীর বিধবা স্ত্রী রহিমা বেওয়া এখন একাকি দিন পার করছেন বিশাল বাড়িতে। তার পাশে নেই আগের মতো জমজমাট পরিবেশ। মানুষের আনাগোনা। পদচারণা বা কোলাহল। তার পাশে পরিবারের একমাত্র ছেলে বউ সুলতানা ছাড়া আর কেউ নেই এখন। সেও আবার নানান কাজে ব্যস্ত থাকে বেশিরভাগ সময়। বিরাট সংসার। অনেক দায়িত্ব সুলতানার। মেধাবী এবং সনামধন্য পরিবারের মেয়ে সুলতানার মনে কোনো প্রকারের দেমাগ নেই। নেই সামান্যতম অহংকারের ছোঁয়া। কিংবা শিক্ষাদিক্ষার বাহাদুরি। বি.এ. পাশ সুলতানা বেশ সংসারী মেয়ে। শ্বাশুড়ির পাশে থেকে একান্ত আপনার করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন আপন সংসার। নিজের ভবিষ্যতের আবাসন।
অনেক দিন হলো স্বামী হারা হয়েছেন রহিমা বেওয়া। এতোদিন পর্যন্ত কখনও কারো কাছেই কোনো কিছুর আবদার করেননি তিনি। না ছেলের কাছে, না ছেলের বউয়ের কাছে। মা বাবা ভাই-বোন বলতে কেউই জীবিত নেই তাঁর। এক ছেলে ছাড়া আর কোনড সন্তানও নেই রহিমা বেওয়ার। তাই অনেক যাচাই বাছাই করেই ছেলের বউ এনেছেন। কপালগুনে কথা। ছেলের বউও শতকে একজন। যেমন রূপবতী, ঠিক তেমনি গুনবতীও। সকল বিষয়ে শ্বাশুড়ির খবর রাখেন সুলতানা।
বেশ অনেক্ষণ যাবত সুলতানাকে না দেখে বেশ কয়েকবার নাম ধরে ডাকলেন শ্বাশুড়ী রহিমা বেওয়া।
না কোনো খোঁজ নেই সুলতানার। বেশ ভাবুক হলেন রহিমা বেওয়া। আবার ডাকলেন সুলতানাকে। এবারও খবর নেই সুলতানার। আর বসে থাকলেন না রহিমা বেওয়া। এবার বেড়িয়ে এলেন ঘরের বাইরে। এদিক সেদিক খুঁজলেন। না কোথাও পাওà