গত ১১ এপ্রিল গণভবনে কওমি শিক্ষা সনদের মান ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরা হাদিস তাকমিলকে মাস্টার্সের মান দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের আলোকে কওমি ধারার ৬ শিক্ষা বোর্ড নিয়ে গঠিত হয় ‘আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ’ নামক একটি সম্মিলিত বোর্ড। বোর্ডের অধীন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় কওমি মাদরাসার সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা।
এ পরীক্ষায় দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১৫ মে সারা দেশে একযোগে শুরু হয়ে ২৫ এ্প্রিল তা শেষ হয় কওমি শিক্ষা ধারার সর্ববৃহৎ এ পাবলিক পরীক্ষা।
এখন চলছে ফলপ্রকাশের প্রস্তুতি। হাইয়াতুল উলয়ার ফলাফলের সর্বশেষ অবস্থা জানতে হাইয়ার অফিসে যান আওয়ার ইসলামের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরু। তার সঙ্গে কথা পরীক্ষার ফলাফলের সর্বশেষ অবস্থা সম্পর্কে কথা হাইয়াতুল উলয়ার ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী।
ফলাফলের কাজ কোনো পর্যায়ে রয়েছে জানতে চাইলে তিনি বলেন, কাজ এখনো প্রাথমিক পর্যায়ে। আমরা মাত্র ৩ দিন আগে কাজ শুরু করেছি। ৩ শাওয়াল থেকে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। কাজের আগ্রগতি বললে, ২০ ভাগের ১ ভাগ বলা যায়।
খাতা দেখাসহ মোট পাঁচ স্তরে প্রস্তুত হচ্ছে চূড়ান্ত ফলাফল। রমজানের শেষ ভাগ থেকে খাতা জমা শুরু হয়েছে। ইতোমধ্যে জমা হয়েছে সব খাতা। এবার হাইয়াতুল উলয়ার খাতা মোট ৪৬০ জন পরীক্ষক দেখেছেন। জানান হাইয়াতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক।
এখন চার স্তরে হবে নিরীক্ষণ। মাওলানা ইসমাইল বলেন, ‘খাতা জমা হওয়ার পর। আমাদের কাজ হয় নিরীক্ষণ করা। নিরীক্ষণের উদ্দেশ্য ‘তাওয়াজুন’ অর্থাৎ পরীক্ষক তার সব খাতা সমানভাবে দেখেছেন কিনা এবং ঠিকভাবে দেখেছেন কিনা এগুলো যাচাই করা।’
ফজিলতে পাশ না করলে এবার থেকে দাওরা পরীক্ষা দেয়া যাবে না
কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ: কোথায় কখন ভর্তি
তিনি আরও জানান, ‘এরপর থেকেই মূলত রেজাল্ট পর্ব শুরু হয়। আমরা চারà