সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ভারতে হেফাজতের বিরুদ্ধে উগ্র হিন্দুদের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের বাড়াবাড়ি যেনো দিন দিন বেড়েই চলেছে।ভারতীয় মুসলিমদের উপর বিভিন্ন ধরনের অন্যায় নিপীড়ণের অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে। গো-রক্ষার নামে ভারতে চলমান মুসলিম বিরোধী সহিংসতায় উস্কানি ও নেতৃত্ব দেয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এবার তারা বাংলাদেশের হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পশ্চিম বঙ্গের রাজধানী কলকাতায়।

গতকাল শনিবার সকালে ভারতের পশ্চিমঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের পাশে বেকবাগান মোড়ে বিক্ষোভ করেন সংগঠটির শতাধিক নেতাকর্মী।

হিন্দু পরিষদের নেতাকর্মীরা প্রথমে কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে জড়ো হন। এরপর সেখান থেকে তাঁরা দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার নিয়ে বাংলাদেশ উপদূতাবাসের দিকে যান। তবে মিছিলটি বেকবাগান মোড়ে যেতেই পুলিশ তাঁদের বাধা দেয়। মিছিলে ভিএইচপি ছাড়াও বজরং দল, বিজেপি ও হিন্দু বৌদ্ধ মন্দির কমিটির নেতাকর্মীরা অংশ নেন। সেখানে বাংলাদেশের হেফাজতে ইসলামের নিষিদ্ধের দাবি তোলেন নেতাকর্মীরা।

আবারও হেফাজতের সমালোচনায় ড. আব্দুর রাজ্জাক

মিছিলে অংশ নিয়ে বজরং দলের নেতা অভিজিৎ মজুমদার বলেন, ‘বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দিনের পর দিন অত্যাচার করছে মুসলিম মৌলবাদীরা। যার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। বাংলাদেশে এই অত্যাচারের ফলে অনেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। শেখ হাসিনার সরকার তাঁদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।’

একই সময় তারা বাংলাদেশের জামাতে ইসলামীকে পাকিস্তানপন্থী উল্লেখ করে তা নিষিদ্ধের দাবি জানায়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ