সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার জাভায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর  চার সদস্যসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে।গতকাল রবিবার জাভার মধ্যাঞ্চলীয় তেমাংগুংয়ের একটি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সোমবার দেশটির এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি।

হেলিকপ্টারটি ছিল ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার। বিধ্বস্ত ওই হেলিক্টারে চার উদ্ধারকর্মী ও নৌবাহিনীর চারজন ক্রু ছিলেন।

উদ্ধারকারী সংস্থাটির প্রধান মুহাম্মাদ সিয়াউগি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দুর্ঘটনাস্থল থেকে সবগুলো লাশ উদ্ধার করে সনাক্ত করা হয়েছে।

গতকাল রবিবার বিকেলে জাভার মধ্যাঞ্চলীয় ওই এলাকার দিয়েং প্লাতিয়াউয়েতে একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়। হেলিকাপ্টারটি ওই এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সে সময়ই এই দূর্ঘটনা ঘটে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ