সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

গাজায় পানি-বিদ্যুৎ সরবরাহ বন্ধে অসহায় মুসলিম নারী ও শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী মুহাম্মদ তারেক: ফিলিস্তিনের রাজধানী গাজায় গত কিছুদিন ধরে পানি, বিদ্যুৎ ও ঔষধ সরবরাহ বন্ধ করে দিয়েছে অবৈধভাবে গড়ে ওঠা পাশ্ববর্তী ইহুদীবাদী দেশ ইসরায়েল।

যার ফলে দেশটির রাজধানী অধিবাসী সহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে পানি, বিদ্যুৎ ও জীবন বাঁচানোর ঔষধের অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে এবং বিভিন্ন হাসপাতালগুলোতে ঔষধের অভাবে এ পর্যন্ত কয়েকজন শিশু মৃত্যুবরণ করেছে বলে জানা যায়।

গাজা অধিবাসী হাজেম মুসলেহ তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এসব খবরের নিশ্চয়ন করেছেন। তার ফেসবুক পোস্টগুলোতে দেখা যায়, বিভিন্ন হাসপাতালে ঔষধের অভাবে শিশুরা ধুকে ধুকে মারা যাচ্ছে এমনকি জরুরী বিভাগে যেসব শিশু চিকিৎসাধীন আছে বর্তমানে তারাও ঔষুধের অভাবে মৃত্যুর প্রহর গুনছে। অন্যদিকে পানি সরবরাহ বন্ধ করায় দেশটিতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে।

যার ফলে অনেকেই নানা রকম পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও হাসপাতালগুলোতে ঔষধ না থাকায় অসুস্থরা ক্রমেই জটিল রোগে আক্রান্ত হচ্ছেন বলেও তিনি উল্লেখ্য করেন। উল্লেখ্য যে, গাজা বর্তমানে অন্ধকার নগরীতে পরিণত হয়েছে। ইসরায়েলী কর্তৃপক্ষ গাজায় বিদ্যুৎ সরবরাহের সব লাইন কেটে দেওয়ায় তাদের এ ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানায় হাজেম মুসলেহ।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ