শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

তিব্বতে ভারতীয় সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিকিমে ভারত-চীন সীমান্ত জুড়ে বাড়ছে উত্তেজনা৷ আর এ উত্তেজনার খড়গ গিয়ে পড়লো ভারতীয় সাংবাদিকদের উপর। তাদের প্রবেশ নিষিদ্ধ হলো তিব্বতে।

এ বিষয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফরেন অ্যাফেয়ার্স করেসপনডেন্টসের আহবায়ক বিজয় নায়েক জানিয়েছেন, চীনা দূতাবাস থেকে ভারতীয় সাংবাদিকদের জন্য তিব্বতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷

নায়েক আরও জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনার অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে চীন৷ আর এই অভিযোগেই বেড়ে চলেছে সীমান্ত জুড়ে উত্তেজনা৷

সাম্প্রতিককালে সীমান্ত জুড়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই উত্তেজনাকে নিয়ন্ত্রন করার জন্যই সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে চীনে৷ চলতি মাসে ৮ জুলাই থেকে ১৫ জুলাই এই ট্রিপের বন্দোবস্ত করা হয়েছিল তিব্বতে। কিন্তু সীমান্তজুড়ে বেড়ে চলা এই উত্তেজনা না কমলে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে চীনা দূতাবাস।

পাঠ্যপুস্তকে মসজিদ শব্দদূষণকারী : নতুন বিতর্কে ভারতের মাধ্যমিক শিক্ষাবোর্ড

ভারতে হেফাজতের বিরুদ্ধে উগ্র হিন্দুদের মিছিল

নিরাপত্তা ব্যবস্থার অজুহাতে মানস সরোবরেও আটকে দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের।  ডোকলামে চীন সরকার রাস্তা তৈরি করতে চায়।  ডোকলাম হলো এমন একটি জায়গা যেখানে ভারত, চীন এবং ভুটান একসঙ্গে মিলিত হয়েছে। ডোকলামে চীনের এই রাস্তা বানানোর বিষয়টি একেবারেই অবৈধ বলে দাবি করে ভুটান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ