বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

আফরোজা রিতুর তিনটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুমি

তোমার কণ্ঠে আশ্চর্য একটা মায়া আছে
যখন তোমাকে দেখি ততোটা প্রেম জাগে না
তোমার চলা, চেহারা কোনোটাই টানে না।

যখন কথা বলে ভালোবেসে ফেলি।
তোমার কন্ঠে কবিতার সুর খুঁজে পাই
যখন কথা বলো পাঠকের মতো শুনি
আচ্ছা! তুমি কি কবি?
নাকি কন্ঠ শিল্পী?

যতোক্ষণ কথা বলো-
নিজেকে নিরাপদ ভাবি
নিশ্চুপ হলে ভয় লাগে।

তোমার চেহারা দেখে মনে হয়
ভয়ার্ত কিছু মিশে আছে।
তুমি চুপ করে থেকো না কোনোদিন।

বসন্ত আসবে

আশার প্রদীপ জ্বেলে
জীবনের উল্টোপথে দিন গুনি।
গুণতে গুণতে চোখের নিচে পড়লো কালো দাগ
আর মাথার চুল হয়ে গেলো বৃদ্ধ বয়সী
ঠিক বাবার সাদা পাঞ্জাবীর রঙের মতো।

পরিবর্তনের ‍শুরায় ঘোরের মাঝে কেটে গেলো অপেক্ষার দিনগুলো।
তবুও মনে হয় বসন্ত আসবে
আরো অপেক্ষা করা উচিৎ।

দুরত্ব

যতোদূরে তাড়িয়ে দাও
ততোই কাছে টানি।
জানি না কেনো যেনো দূরে চলে যেতে চাইলেই
দূরত্ব আর লজ্জ্বা কমে আসে।

বারবার মনে মনে শপথ করি-
আর ফিরে আসবো না
কখনো না।
কিন্তু তোমার দূরে ঢেলে দেওয়ার মাঝে অসম্ভব একটা পিছু টান আছে।
তাইতো আড়ালে থাকতে চাইলেও
কাছে চলে আসি।

ছোটগল্প । সুলতানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ