বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আল্লামা মোস্তফা অাল হোসাইনী'র জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা মোস্তফা আল হোসাইনী রহ. এর জানাযা তার নিজ গ্রামের ঐতিহাসিক মুন্সিরহাট ঐদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফ করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লামা হোসাইনীর মুহিব্বীন ছাত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিযায়ে কেরাম, শুভাকঙ্খি আলেম ওলামা ও সাধারণ জনতা জানাযায় অংশগ্রহণ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ জানাযা পূর্ব আলোচনায় রাজনৈতিক জীবনে আল্লামা হোসাইনীর ত্যাগ ও পরিশ্রমের কথা স্মরণ করেন।

চিত্রে থাকতে পারে: 22 জন ব্যক্তি, ভিড় এবং আউটডোর

দীনি বয়ান ও ইলমী ক্ষেত্রে আল্লামা হোসাইনীর অবদানের কথা উল্লেখ্য করে তার রহের মাগফেরাত কামনা করেন। এসময়  আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি কেফায়েত উল্লাহ কাশফী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি.এম রুহুল আমিন,  সেক্রেটারি জেনারেল শেখ মুহুম্মাদ সাইফুল ইসলাম ও স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আল্লামা মোস্তফা আল হোসাইনী ঢাকার জামিয়া কারীমিয়া রামপুরা সহ দেশের বিভিন্ন মাদরাসার মুহাদ্দিস ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন।

প্রবীণ আলেম, সুবক্তা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক নায়েবে আমীর আল্লামা মোস্তফা আল হোসাইনী গতকাল মঙ্গলবার বিকাল ৫টা ১০ মিনিটে রাজধানীর সায়দাবাদে (উত্তর যাত্রাবাড়ি) আলকারীম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।

আল্লামা মোস্তফা আল হুসাইনী রহ. এর হৃদয়গ্রাহী বয়ান (ভিডিও)

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ