আওয়ার ইসলাম: পিছিয়ে থেকে নয় বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে সশস্ত্র বাহিনীকে সক্ষমতা অর্জন করতে হবে।
সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও আধুনিক করে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই এবং আমরা চাই না কোনো কিছুতেই পিছিয়ে থাকি। এ বিষয়টি মাথায় রেখেই আমরা সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক এবং শক্তিশালী করে গড়ে তুলছি। ’
গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের পিজিআর (প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট) সদর দপ্তরে বাহিনীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এতে পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের আহবানে দেশের মানুষ এবং আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনী মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে লড়ছে, তাতে বাংলাদেশে কোনোভাবেই সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও বাংলাদেশ সফলভাবে তা মোকাবেলা করছে। সবাই মিলেই কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অত্যন্ত সফলতা অর্জন করেছি, যা বিশ্বব্যাপী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে, যাতে কোনোমতেই বাংলার মাটিতে কোনো রকম জঙ্গিবাদের স্থান না হয়। ’
জঙ্গিবাদ নিয়ন্ত্রণের মতো মাদক নির্মূলেও সফলতা আশা করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এখন আরেকটা সমস্যা দেখা দিয়েছে মাদক। এই মাদক নিয়ন্ত্রণের জন্য আমাদের পদক্ষেপ আমরা নিচ্ছি। এই প