রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসে ১০১ জন গুলিবিদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রে বেসামরিক মানুষের অস্ত্র ব্যবহারে লাগাম টেনে ধরতে চাইছে সরকার। কিন্তু কিছুতেই যেনো তা হচ্ছে না। বিগত ওবামা সরকার অস্ত্র ব্যবহারে লাগাম টানার উদ্যোগ নেয়ার পর পিছু হটতে বাধ্য হয়।

এবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটি কাটানোর সময় শিকাগোতে অন্তত ১০১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

৪ জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে চার দিনব্যাপী ছুটির মধ্যে এ ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় সবচেয়ে কমবয়সী গুলিবিদ্ধ ১৩ বছর বয়সী এক কিশোর এবং সবচেয়ে বেশি বয়সী ৬০ বছরের এক প্রবীণ।

অর্ধেকের বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে পরদিন বুধবার ভোররাত সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ ও পশ্চিম শিকাগোতেই।

কাতার-সৌদি বিরোধ আমেরিকা-ইসরাইলের নীলনকশা

শিকাগো পুলিশেরে সুপারইনটেনডেন্ট এডি জনসন সংবাদ সম্মেলনে বলেন, আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এক হাজার অতিরিক্ত নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ