রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

জাবির প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ পেলেন এসি বরিউলের স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত এসি বরিউল ইসলামের স্ত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ প্রশাসনিক অফিসার পদে নিয়োগ নিয়োগ দিয়েছেন।

গত বৃহস্পতিবার এসি বরিউল ইসলামের স্ত্রীকে গ্রন্থাগার অফিসে উচ্চমান সহকারী (তৃতীয় শ্রেণি) পদে মাস্টাররোল ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছিল। প্রথম শ্রেণির যোগ্যতা থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণির পদে নিয়োগ দেয়ায় সমালোচনার মুখে পড়ে জাবি প্রশাসন।

পরবর্তীতে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে প্রশাসনিক অফিসার (প্রথম শ্রেণি) পদে চাকরির নিয়োগপত্র এসি রবিউলের স্ত্রী উম্মে সালমার হাতে তুলে দেন ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, এসি রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩০ তম ব্যাচের ছাত্র ছিলেন। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হামলায় তিনি নিহত হন।

এম/এইচ/আর