রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ট্রাম্প-পুতিনের প্রথম সাক্ষাৎ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রঙ্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হয়েছে হামবুর্গে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে।

ক্রেমলিনের একজন মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন, দুজনের মধ্যে যখন দেখা হয় তখন তাঁরা করমর্দন করেন এবং শীঘ্রই একটি বৈঠকে মিলিত হতে রাজী হয়েছেন।

আজই আরও পরের দিকে এই বৈঠক হওয়ার কথা।

এই দুজনের প্রথম সাক্ষাৎটি কেমন হবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত কদিন ধরেই নানা জল্পনা-কল্পনা আর রঙ্গ চলছিল।

অনেকে টুইটারে এই বৈঠক নিয়ে নানা রকম কৌতুক আর দুজনের ফটোশপ করা ছবি পোষ্ট করেছেন।

একটি ছবিতে দেখা যাচ্ছে পুতিনের কোলে চড়েছেন ট্রাম্প, আর এক হাতে টি-পি (ট্রাম্প-পুতিন) লেখা একটি পতাকা, অন্যহাতে এক গোছা ফুল ধরে রেখেছেন।

পুতিনের কোলে বালক ট্রাম্প: বৈঠক নিয়ে টুইটারে রঙ্গ

 

আরেকটিতে দেখা যাচ্ছে পুতিনের সুতোর টানে পুতুল নাচ নাচছেন ট্রাম্প।

উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে গোপন সম্পর্ক বা সমঝোতা নিয়ে নানা জল্পনা চলছিল।

ভ্লাদিমির পুতিন অতীতে ডোনাল্ড ট্রাম্পের বেশ প্রশংসা করেন। গত জুনে তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প খুব 'সোজাসাপ্টা এবং খোলা মনের' মানুষ।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে তিনি ট্রাম্পকে একজন বর্ণাঢ্য এবং মেধাবী লোক বলে মন্তব্য করেন। তিনি তখন আরও বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পই সত্যিকারের নেতা, কিন্তু তিনি কতটা যোগ্য তার বিচারের ভার মার্কিন ভোটারদের।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট পুতিনের ব্যাপারে বেশ ইতিবাচক মন্তব্য করেন। তিনিও এমনও বলেছিলেন, পুতিনের সঙ্গে তাঁর বেশ চমৎকার একটা সম্পর্ক হবে বলে তিনি আশা করেন।

উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রাভাবিত করতে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে।

এই অভিযোগ নিয়ে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক চলছে।

কাজেই আজকের বৈঠকে তারা কি নিয়ে কথা বলেন, সেটা জানার জন্য উন্মুখ অনেকেই।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ