রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেল ফিলিস্তিনের হেবরন শহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেল ফিলিস্তিনের হেবরন শহর। আজ ইউনেস্কোর ভোটাভুটিতে ১২ ভোট পেয়ে এ মর্যাদা পায় শহরটি। শহরটি বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে। আল জাজিরা

ইউনেস্কোর এ সিদ্ধান্তকে ফিলিস্তিনের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে অনেকে। ইসরাইলের দখলদারিত্ব ও বসতি স্থাপনে এটি একটি আঘাত। এ সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে তাদের নতুন বসতি স্থাপন বাধাগ্রস্ত হবে।

বৃহস্পতিবারের ভোটাভুটিতে হেবরনকে এ মর্যাদা না দেয়ার পক্ষে ভোট পড়ে ৩টি। আর ভোট দেয়া থেকে বিরত ছিল ৬ জন।

হেবরনে বর্তমানে প্রায় ২ লাখ ফিলিস্তিনি বসবাস করে। অপরপক্ষে বেশকিছু ইহুদী বসতি স্থাপন করা হয়েছে। বর্তমানে সেখানে ইসরাইল দখলদারিত্ব ও বসতি স্থাপন অব্যাহত রেখেছে।

ইসলাম ধর্ম অনুযায়ী হেবরন নবী হযরত ইব্রাহীম আ. এর নির্মিত ঐতিহ্যবাহী মসজিদের শহর। আর ইহুদী ধর্ম অনুযায়ী শহরটি তাদের আদী পুরুষদের সমাধিস্থল।

হেবরনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল। এ শহরে ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব রোধ করতে তারা এ দাবি করে।

হেবরন খ্রিস্টপূর্ব ৩ হাজার বছর আগের শহর। যা বিশ্বের সবচেয়ে পুরাতন শহর বলে দাবি করে ঐতিহাসিকরা।

মোদিকে যেভাবে রাতের নিরাপত্তা দিচ্ছে ইসরায়েল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ