রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

ভারতে মুসলিম হত্যা বন্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে তুলতে হবে: অধ্যক্ষ ইউনুস আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন গো-রক্ষার নামে ভারতে অব্যাহত মুসলিম হত্যা বন্ধে বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ভারত সরকার কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলো এ ধরনের উগ্র সাম্প্রদায়িক নির্মম হত্যাকাণ্ড বন্ধের কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, যা আমাদেরকে ভাবিয়ে তুলছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ভারতে গো-রক্ষার নামে নির্বিচারে মুসলমান হত্যা করে বিশ্ব মুসলিমের কলিজ্বায় আঘাত করেছে। ভারতের এহেন মুসলিম হত্যা বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত উদারতার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। সবকিছুই লোক দেখানো।

ভারতের উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীরা গো-রক্ষার নামে অজুহাত সৃষ্টি করে নিরীহ নিরাপরাধ মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে।

বেদনাদায়ক এ দৃশ্য সভ্য দুনিয়া নিরবে সহ্য করছে। এটা হতে পারে না। তিনি আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়কে মুসলিম হত্যা বন্ধে সরব হওয়ার আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারি মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অর্থ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ভারতের মুসলিম সম্প্রদায়সহ সব ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা বিধান করার দায়িত্ব ভারত সরকারের। বিবেকবান বিশ্ব আশা করে জনগণের জানমাল ও ইজ্জত রক্ষার ক্