রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

পাঠ্যসূচী পূন:পরিবর্তনের চেষ্টা ঈমানদার জনতা রুখে দিবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের পর প্রধানমন্ত্রীল হস্তক্ষেপে সরকারের নীতি নির্ধারকগণ বিষয়টির গুরুত্ব ও নাজুকতা উপলব্ধি করে পাঠ্যসূচী সংশোধন করেছিলেন। কিন্তু ইদানিং ইসলামবিরোধী নাস্তিক্যবাদী শক্তিগুলো সিলেবাস নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। সিলেবাস পূন:পরিবর্তনে বামপন্থি, নাস্তিক-মুরতাদদের চক্রান্ত সহ্য করা হবে না।

তিনি বলেন, জাতিকে ইসলামশূন্য করার নাস্তিক্যবাদী চক্রান্ত দেশের ঈমানদার জনতা পূর্বের ন্যায় রক্ত দিয়ে প্রতিহত করবে এবং রাজপথে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। তিনি সিলেবাসের মতো জাতীয় শিক্ষানীতি ২০১০-এর অসঙ্গতি দূর করতে নীতি নির্ধারকদের প্রতি জোর দাবী জানান। তিনি প্রস্তাবিত শিক্ষাআইন ২০১৬ অবিলম্বে প্রত্যাহার করার আহবান জানান।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ৯৫ ভাগ মুসলমানের ঈমান ও আমলের উপর চরম আঘাতকারী এই শিক্ষানীতি, শিক্ষা আইন ও সিলেবাস পূন:পরিবর্তনের চক্রান্ত প্রয়োজনে ঈমানদার জনতা জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করবে। বিতর্কিত শিক্ষানীতি, শিক্ষাআইন এবং পাঠ্যসূচীর মাধ্যমে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানিত্ব ধ্বংস করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার স্বপ্ন কোনদিন পুরণ করতে দিবে না মুসলমানরা। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানানোর চক্রান্ত নিয়ে অতিকৌশলে সিলেবাসের মাধ্যমে নতুন প্রজন্মকে ঈমানহারা করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ইসলামের উপর এত বড় আঘাত অতীতে কোনদিন হয়নি। তিনি দলমত নির্বিশেষে সকলকে ঈমান বিনাশী চক্রান্ত রুখে দাড়াতে ময়দানে নেমে আসার আহবান জানান। সভায় সিলেবাস পূন: পরির্বতনের চেষ্টা ও ভারতের গো-রক্ষার অজুহাতে মুসলিম হত্যার প্রতিবাদে ১৪ জুলাই শুক্রবার বাদ জুমআ বিক্ষোভ সমাবেশ এবং রাজধানীর ভয়াবহ জলাবদ্ধতা ও চিকনগুনিয়ার প্রকোপ থেকে নগরবাসীর রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে ১৯ জুলাই বুধবার সকাল ১০টায় মেয়র ভবন ঘেà¦