রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ইন্দোনেশিয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে বিয়ে করল ১৬ বছরের কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচনার ইসলাম: ইন্দোনেশিয়ায় ৭০ বছর বয়সী  এক বৃদ্ধাকে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছে ১৬ বছরের এক কিশোর। জানা যায়, ছেলেটা একবার ম্যালেরিয়ায় আক্রান্ত হলে তার সেবা-শুশ্রুষা করে সারিয়ে তোলেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা। সে সময় তারা দুজন দুজনের প্রতি আগ্রহী হন।

ইন্দোনেশিয়ার সামাজিক প্রথা ও দেশিয় আইনানুযায়ী ১৬ বছরের কিশোর বিয়ের জন্য এখনো অনুপযুক্ত। তারপরও গ্রামের কর্তাব্যক্তিরা ‘অনিবন্ধিত বিয়ের’ অনুমতি দিয়েছেন। কারণ হিসেবে তারা বলেছেন, বিয়ের অনুমতি না দিলে এ দম্পতি আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন।

ইন্দোনেশিয়ার আইন অনুসারে বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে ১৬ এবং পুরুষদের ১৯ হতে হয়। বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি বেশ আলোচনার জন্ম দেয়।

দক্ষিণ সুমাত্রার ওই গ্রামের প্রধান সিক এনি বলেন, ‘যেহেতু ছেলেটি এখনও অপ্রাপ্তবয়স্ক, তাই বিয়ের ব্যাপারটা আমরা গোপন রাখার সিদ্ধান্ত নিই।’

তিনি আরও বলেন, ব্যভিচারের পাপ এড়াতে ২ জুলাই কনে রোহায়ার সঙ্গে বর সালামতের বিয়ে দেয়া হয়। ছেলের বাবা কয়েক বছর আগেই মারা গেছেন এবং মা আরেক জনের সঙ্গে পুনর্বিবাহ করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ