শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

হাইহিলের জুতায় আছে স্বাস্থ্য ঝুঁকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফ্যাশন জগতে মেয়েদের কাছে হাইহিলের জুতা খুবই জনপ্রিয়। শহর থেকে গ্রাম সব জায়াগার মেয়েরাই হাইহিলের জুতা পায়ে দেয়।

কিন্তু এই হাইহিলের জুতা সত্যিকার অর্থে মেয়েদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান কল্লোল

আপনি যদি দুই ইঞ্চি হিলের জুতা পরেন তাহলে আপনার অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে। অস্টিও আর্থ্রাইটিস এমন একটা যন্ত্রণাদায়ক অবস্থা, যে ক্ষেত্রে অস্থিসন্ধিগুলোর অবনতি ঘটে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণা থেকে এসব তথ্য জানা গেছে।

আগের বিভিন্ন গবেষণা থেকে দেখা গিয়েছিল, যেসব লোক তাদের কোমর ও হাঁটুর অস্থিসন্ধিতে অবিরাম চাপ দেন বা ভার বহন করেন তাদের অস্টিও আর্থ্রাইটিস বা গেঁটে বাতের ঝুঁকি খুবই বেশি থাকে।

বসে ও দাঁড়িয়ে পানি পানের মাধ্যে পার্থক্য কোথায়?

বর্তমানে একটি গবেষণায় দেখা যাচ্ছে, নারীরা হাইহিলের জুতা পরে হাঁটলে তাদের কোমর ও হাঁটুর অস্থিসন্ধিতে অতিরিক্ত ওজন বহন করার মতোই চাপ পড়ে আর এটা অস্টিও আর্থ্রাইটিসের একটা ঝুঁকিপূর্ণ বিষয়। যেসব নারী খালি পায়ে হাঁটেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

এই গবেষণা থেকে এটা আরও স্পষ্ট হয়েছে নারীরা কেন পুরুষদের চেয়ে দ্বিগুণ পরিমাণ অস্টিও আর্থ্রাইটিসে ভোগার কারণও হাইহিলের জুতা।

অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি এড়াতে গবেষকরা পরামর্শ দিচ্ছেন সর্বদা ফ্ল্যাট হিলের জুতা পরতে। হাইহিল যদি পরতেই হয়, তাহলে সেটা রেখে দেবেন বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য।

অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জুতা খুলে ফেলবেন। কর্মক্ষেত্রে কিংবা সাধারণভাবে কখনোই হাইহিলের জুতা পরবেন না।

মনে রাখবেন, হাইহিলের জুতা পরলে আপনার গোড়ালি দুটিতে যে চাপ পড়ে তার কারণে আপনার হাঁটু দুটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ