রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

পাঠ্যপুস্তক পুনঃসংযোজন প্রস্তাবের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্ধেষী গল্প ও কবিতা পুনঃসংযোজনের প্রস্তাবের প্রতিবাদে আগামী ১৪ জুলাই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে  ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।

অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেন, সিলেবাস পূন:পরিবর্তনে বামপন্থি, নাস্তিক-মুরতাদরা নতুন করে চক্রান্ত শুরু করেছে। জাতিকে ইসলামশূন্য করার নাস্তিক্যবাদী চক্রান্ত প্রতিহত করতে রাজপথে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে।

তিনি বলেন, দেশের সচেতন শান্তিকামী ধর্মপ্রান মুসলমান পাঠ্যপুস্তকে পুনরায় বিতর্কিত গল্প-কবিতা পুনঃসংযোজন মেনে নিবে না। রাজপথে আন্দোলনের মাধ্যে এই চক্রান্ত প্রতিহত করা হবে।

উল্লেখ্য, ব্যাপক সমালোচনার মুখে গত এপ্রিলে নবম-দশম শ্রেণির ১২টি বই সুখপাঠ্য করতে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের দিয়ে ১২টি কমিটি গঠন করে।

ওই কমিটি ভুলে ভরা বই সংশোধন করে কিছু প্রস্তবনা তুলে ধরেছেন, এর মধ্যে বিতর্কিত ইসলাম বিদ্ধেষী গল্প-কবিতাও পুনঃসংযোজনের প্রস্তাব করা হয়েছে।

পাঠ্যবইয়ে পরিবর্তন; ওড়না বদলালেও থাকছে রথ ও ঋষি

এসএস/