শিহাব আহমেদ তুহিন : বর্তমান সময়ে মুসলিম বোনদের মধ্যে ক্যারিয়ার ওরিয়েন্টেড জীবনদর্শন খুব জনপ্রিয়। তারা স্বপ্ন দেখেন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ফার্মাসিস্ট হবার। দুঃখজনকভাবে যারা তাদের জীবনটাকে ক্যারিয়ারকে ঘিরেই আবর্তিত করেন, তারা নিবেদিতপ্রাণ স্ত্রী কিংবা অসাধারণ মা হয়েছেন এমন দৃষ্টান্ত বিরল (একেবারে যে নেই তা বলা যাবে না)।
রিসার্চ অনুসারে, নারীরা যতো বেশী পাশ্চাত্যের “নারীর ক্ষমতায়ন” এর কনসেপ্টকে আঁকড়ে ধরেছেন, পরিবারের ভাঙ্গন বেড়েছে ততো বেশী। মজার ব্যাপার, পুরুষদের সাথে পাল্লা দিতে নামা পাশ্চাত্যের বহু নারীরা এখন হাঁপিয়ে উঠেছেন। তারা বুঝতে পেরেছেন “সবক্ষেত্রে নারী-পুরষ সমান” এটা আসলে ফাঁকাবুলি ছাড়া কিছুই নয়।
মহিলা সমাজবিজ্ঞানী এলিস রসির ভাষায়- . “Diversity is a biological fact, while equality is a political, ethical and social percept.” অর্থাৎ, নারী-পুরুষ ভিন্নতা হচ্ছে বায়োলজিকাল ফ্যাক্ট। অন্যদিকে সমতা হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক ধারণা মাত্র। যারা এমনটা করে সবার চোখ ঝলসে দিচ্ছেন দিনশেষে তারা কতোটা সুখী? Anne Moir এবং David Jessel এর ভাষায়, “একজন নারী যতো বেশী পুরুষের মতো হতে চাইবেন, (তিনি ততো বেশী তার সত্ত্বার বাইরে যেতে চাইবেন) আর সংজ্ঞানুসারেই তিনি ততো বেশী অসুখী হবেন।” [ Brainsex, Page 131] ওয়েস্টার্ন অনেক নারীই তাই এখন এই অসুস্থ প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।
কিন্তু দুঃখজনকভাবে আমাদের অনেক মুসলিম বোনেরাই তাদের ফেলে দেয়া জঞ্জালে নিজেদেরকে নিমজ্জিত করছেন। রাসূল সা. বলেছেন, “যদি কোন নারী পাঁচ ওয়াক্তনামাজ আদায় করে, রমজামন মাসের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাযত করে এবং তার স্বামীর আনুগত্য করে- তবে কিয়ামতের দিন তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে।” আমি আপনাদের জিজ্ঞেস করি- একজন মুসলিম হিসেবে আমাদের কি জান্নাতে যাওয়ার চেয়েও বড় কোন স্বপ্ন রয়েছে? আমি আপনাদের আবার জিজ্ঞেস করি- জান্নাতে যাবার কি নয়টা দরজা রয়েছে, যার জন্য আপনারা এতোটা কষ্ট করছেন? আমি আপনাদের ততৃীয়বারের মতো জিজ্ঞেস করি- আপনি কি জানেন একজন পুরুষ হিসেবে আমাকে কতোটুকু কষ্ট করতে হবে জান্নাতের আটটি দরজা দূরে থাক শুধুমাত্র একটি দরজা দিয়েই প্রবেশের জন্য?
যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে কোন রকমে বাঁচালো এবং জà¦