বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কেন খাবেন আলুর রস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আলুর রস। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও নতুন নতুন সব ঔষধের চাইতে অনেক অনেক বেশি কাজের ও ঔষধি গুণসম্পন্ন এই উপাদানটির কার্যক্ষমতা শুনলে চমকে উঠবেন যে কেউ! ডায়াবেটিস, গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস, নিম্ন রক্তচাপ, উত্তেজনা, এমনকি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগেও আলুর রসের রয়েছে চমৎকার রোগ প্রতিরোধের ক্ষমতা। কাঁচা আলুর রসের ঔষধি ক্ষমতা স্বীকৃতি পেয়ে আসছে কয়েকশ’ বছর ধরে। আর বিশ্বের পুরো একটি প্রজন্মের মানুষ অসংখ্য গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহার করেছেন কাঁচা আলুর রস।

তবে এখনো কাঁচা আলুর রস পানের উপযোগিতা নিয়ে খানিকটা সন্দেহ রয়েই গেছে, যাকে মানুষের ইতিহাসে অন্যতম বড় ভুল বললেও কম বলা হবে। কারণ কাঁচা আলুর রসে সত্যিই অসাধারণ সব স্বাস্থ্য গুনাগুন রয়েছে। আলু ব্যবহারের আগে খোসা ছাড়িয়ে নিন, বিশেষ করে যদি আলুর কোনো অংশ সবুজ হয়ে থাকে কিংবা অঙ্কুর বেরিয়ে থাকে, তাহলে সেদিকটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। কারণ এই অংশটি বিপজ্জনক ও বিষাক্ত। এরপর রস বের করে নিন।

এ বিষয়ে বিশেষজ্ঞ ও গবেষকরা বলছেন, আধুনিক যুগে খুব সাধারণ একটি স্বাস্থ্যসমস্যা গ্যাস্ট্রিটিসের প্রাকৃতিক চিকিৎসা হলো কাঁচা আলুর রস। বিশেষ করে এক টেবিলচামচ তাজা আলুর রসের সঙ্গে খানিকটা পানি মিশিয়ে পান করা গেলে এর প্রভাব হবে অসাধারণ। প্রতিবার মূল খাবারের আধা ঘণ্টা আগে একবার এ পানীয় পান করতে হবে। যদি পাকস্থলীর সমস্যা বা আলসারের মতো রোগে ভোগেন, তাহলে যেকোনোকিছু খাওয়ার বা পান করার আগেই এ পানীয় পান করুন।

জাপানের আকিতা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক ড. কাগামাইন কাঁচা আলুর রসের বিভিন্ন পুষ্টি উপাদানের ওপর গবেষণার লেখক। আলুর রসের একটি এমন উপাদানের কথা তিনি জানতে পেরেছেন, যা গবেষণায় ব্যবহৃত ইঁদুরের ক্যান্সারের কোষ মেরে ফেলেছে। অর্থাৎ ক্যান্সার জাতীয় টিউমার ছোট করে আনতে এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত কার্যকর এ উপাদানটি। গবেষণার ফলাফল প্রকাশিত করেছে জার্মানিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেস।

বৃক্ক (কিডনি) ও যকৃতের (লিভার) সমস্যায়, হৃদরোগ, ডায়াবেটিস, কোমরের ব্যথা, বাতরোগের চিকিৎসায় কাঁচা আলুর রসের কার্যকারিতা আধুনিক চিকিৎসাবিজ্ঞানে নিশ্চিত হওয়ায় এই পানীয়টি দিন দিন আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়া আরো নানা রোগের চিকিৎসার পাশাপাশি বিপাকক্রিয়া ভালো রাখতে চমৎকার কাজ করে আলুর রস।

ওজন বেশি, কিংবা সহজেই ক্লান্ত হয়ে পড়েন? মাঝারি আকৃতির একটি আলু, কয়েকটি গাজর আর আপেলের রস একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে এবং ঘুমাতে যাওয়ার আগে একবার খান। দু’ সপ্তাহে নিজের তারুণ্যকে এক অন্য মাত্রায় দেখতে পাবেন।

এছাড়া শরà§