শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জনসংখ্যা নিয়ন্ত্রণেও বিপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ৮০ র দশকেও দেশে পরিবারপিছু পাঁচ-ছয়টি করে সন্তান খুব চেনা দৃশ্য ছিল। সীমিত সম্পদের দেশে বিস্ফোরিত জনসংখ্যার চাপ ছিল অন্যতম দুশ্চিন্তার কারণ। সে সময় জনপ্রিয় স্লোগান ছিল ‘ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’। পরে তা আরো সংশোধন করে চালু করা হয়, ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলেছে। যৌথ পরিবার ভেঙে গেছে, মানুষ নগরমুখী হয়েছে।

জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় জন্মহার কমেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৭৫ সালে দেশে গড় প্রজনন হার ছিল ৬.৩, ২০১১ সালে তা নেমে এসেছে ২.৩-এ। দেশের কোনো কোনো অঞ্চলে তা ২-এর নিচেও নেমে গেছে। সত্তরের দশকের মাঝামাঝি জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৩ শতাংশ। ২০১১ সালের হিসাব অনুযায়ী তা কমে হয়েছে ১.৩৪ শতাংশ।

তবে জনসংখ্যা বৃদ্ধির রাশ টেনে ধরার উল্টো পিঠও আছে, যা জনসংখ্যাবিদসহ সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে। তাঁরা বলছেন, গড় প্রজনন হার ২-এর নিচে নেমে গেলে অদূর ভবিষ্যতে অস্বাভাবিক হারে জনসংখ্যা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। সে ক্ষেত্রে ৩০ বছরের মধ্যেই দেশে মাথাভারী জনসংখ্যা বা বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা অত্যধিক বেড়ে যেতে পারে। তখন নবীন-প্রবীণে ভারসাম্য থাকবে না। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাবে। প্রবীণরা দেশের ও জাতির জন্য বোঝা হয়ে দেখা দেবে, কারণ কর্মক্ষমতা হারানোর পাশাপাশি তাদের চিকিৎসা-পুনর্বাসন বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তাই বিশেষজ্ঞরা গড় প্রজনন হার ২-এর মধ্যে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

জনসংখ্যা বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম নুর-উন-নবী বলেন, এখন বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেয়ে জনসংখ্যার সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া বেশি জরুরি। নয়তো বিপদ বেশি দূরে নয়। বিশ্বের অনেক দেশই জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে গিয়ে উল্টো বিপদে পড়েছে। কোথাও কোথাও বাধ্য হয়ে জনসংখ্যার ভারসাম্য রক্ষায় অন্য দেশ থেকে মানুষ ধার করতে হয়েছে। বাংলাদেশে এখন ‘পজিটিভ পপুলেশন গ্রোথ’ একেবারেই ভারসাম্যের শেষ সীমায় চলে এসেছে। এমনকি খুলনা-রাজশাহীতে প্রজনন হার জাতীয়ভাবে প্রত্যাশিত হারের চেয়েও নিচে নেমে ১.৯-এ ঠেকেছে। ঢাকা বিভাগেও যদি প্রজনন হার কোনোভাবে নিম্নগতির হয়ে যায় তবে তা দেশের জন্য অবশ্যই ‘নেগেটিভ গ্রোথ’ হয়ে উঠবে।

অধ্যাপক এ কে এম à¦