রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ব্রুনাইয়ে ১৯৮ জনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সম্প্রতি ব্রুনেই ইসলামী সেন্টারের এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, বিগত ৫ মাসে ১৯৮ জন ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, টুটাঙ্গ শহরে ৬৩ জন, বেলানিট শহরের ৩৬ জন, ট্যাম্বুরুঙ্গ শহরের ৮ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত বছরে ব্রুনেইয়ের উল্লেখিত চারটি শহরে ২৩১ জন ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে।

নও মুসলিমদের ইসলাম ধর্ম সম্পর্কে অধিক জ্ঞাত করার জন্য ব্রুনেই ইসলামী সেন্টার ১০ দিন ব্যাপী বিশেষ শিক্ষা কোর্সের ব্যবস্থা করেছে। ১০ দিনের এই শিক্ষা কোর্সে নও মুসলিমগণ নামাজ শিক্ষা, কুরআন তিলাওয়াত কোর্স, হালাল ও হারাম চেনা এবং ইসলাম শিক্ষা প্রদান করা হচ্ছে।

২০০১ সালের জরিপ অনুযায়ী ব্রুনেইয়ে মোট জনসংখ্যা ছিল ৪ লাখ এবং সেদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে মালয় ভাষা।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ