রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

অার্ন্তজাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, নির্মিত হবে ইন্দোনেশিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশ্বের মুসলিম প্রধান দেশসমূহের মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। এরই ধারাবাহিকতা বজায় রাখতে ইন্দোনেশিয়ায় নির্মিত হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো গত বছর সেদেশে অনুষ্ঠিত ৩৬তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় এই বিশ্ববিদ্যালয় নির্মাণের খবর দেন। তবে বিশ্ববিদ্যালয়টি কবে নির্মাণ হবে সে সম্পর্কে কিছু বলেননি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন: ইন্দোনেশিয়াকে ইসলামী শিক্ষায় পরিণত করার এটিই উত্তম সময়। যে দেশে সবচেয়ে অধিক মুসলিম অধিবাসী রয়েছে, সে দেশে ইসলামী শিক্ষা অর্জন করার জন্য বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সুযোগ করে দেয়া হবে।

তিনি জনগণের নিকট কুরআনকে অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণ ও সৌন্দর্য জীবন গড়ার আহ্বান জানিয়েছেন।

মিশর, ব্রিটেন, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞগণ এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত প্রোগ্রাম সম্প্রসারণের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করবেন। উক্ত বিশ্ববিদ্যালয়ে ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

এই বিশ্ববিদ্যালয়ে ইসলামী ও আন্তর্জাতিক বিষয়বস্তু আলোকে স্টাডিজ ও গবেষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের ৭৫ শতাংশ শিক্ষার্থী বিদেশী হবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ