রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সক্রিয় ও অলসের তালিকায় যে দুই দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের ব্যবহার করা স্মার্টফোন থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে মার্কিন বিজ্ঞানীরা একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। যাতে বলা হয়েছে কোন দেশের লোক শারীরিকভাবে কতটা সক্রিয়।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় ৬ কোটি ৮০ লাখ দিনের সমান, মিনিট ধরে ধরে ডেটা বিশ্লেষণ করা হয়েছে। যাতে বলা হয়েছে গড়ে পৃথিবীতে মানুষ দিনে ৪ হাজার ৯৬১টি পদক্ষেপ নেয়।

এর মধ্যে হংকংয়ের মানুষ গড়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেয়। তারা দিনে ৬ হাজার ৮৮০বার পা ফেলে। মানে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি সক্রিয়।

র‍্যাংকিংয়ের একেবারে নিচে আছে ইন্দোনেশিয়া। সে দেশের মানুষ গড়ে দিনে মাত্র ৩ হাজার ৫১৩টি পদক্ষেপ নেয়। মানে তারা সবচেয়ে বেশি আলসে।

এই গবেষণা থেকে আরও নানা তথ্য পাওয়া গেছে, যা পৃথিবীর বিভিন্ন দেশে ওবেসিটি বা স্থূলতার সমস্যা দূর করতেও সাহায্য করতে পারে।

জাপানের মতো দেশ- যেখানে স্থূলতা বা সামাজিক বৈষম্যের সমস্যা কম- সেখানে দেখা গেছে মহিলা ও পুরুষরা প্রায় সমান শারীরিক অনুশীলন করে।

কিন্তু আমেরিকা বা সৌদি আরবের মতো যেখানে বৈষম্য বেশি, সেখানে মেয়েরা কম সময় শারীরিকভাবে সক্রিয় থাকে।

গবেষণায় অমেরিকার ৬৯টি শহরে পায়ে হেঁটে কতটা চলা যায়, সেই পরীক্ষাও চালানো হয়েছে।

দেখা গেছে নিউইয়র্ক বা সান ফ্রান্সিসকোর মতো শহর বেশ পথচারী-বান্ধব, সেখানে পায়ে হেঁটে অনেক কিছুই করা যায়।

কিন্তু হিউস্টন বা মেমফিসের মতো শহরে গাড়ি ছাড়া কার্যত এক পা-ও চলার জো নেই। স্বভাবতই যে সব শহরে হাঁটা তুলনায় সহজ, সেখানেই মানুষ বেশি হাঁটে বলে গবেষণায় দেখা গেছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ