রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

সরকার আবারো একতরফা নির্বাচনের চেষ্টা করছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভোটার বিহীন সরকার ফের একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। জনগণ সেটা মেনে নিবে না। আমরা সরকারের প্রতি আহবান জানাই সকল দলের সাথে আলোচনা করে একটি গ্রহণ যোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাস ভবনের সামনে এসবকথা বলেন।

তিনি বলেন, উত্তরাঞ্চলে ভারত থেকে আসা পানিতে সৃষ্টি বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার তাদের চাহিদা অনুযায়ী ত্র্যান দিচ্ছে না। যতটুকু দিচ্ছে তাতে মানুষের উপকার হচ্ছে না। তাই সরকারের প্রতি আহবান জানাই ক্ষতিগ্রস্ত মানুষকে প্রয়োজনীয় ত্র্যান দিন।

বিএনপির মহাসচিব বলেন, সরকারের অপশাসনে দেশেএক ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদিন গুম-খুন বেড়েই চলছে। কারো জীবনের নিরাপত্তা নেই। সরকার ক্ষমতায় টিকে থাকতেই গুম-খুন চালাচ্ছে।  তিনি আরো বলেন, সরকারের লুটপাটেই মশার উপদ্রব্য বেড়ে চিকনগুনিয়ায় মহামারি আকার ধারন করছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখ ও পায়ের চিকিৎসা করাতে তিনি শনিবার সন্ধ্যা ৭ টায় এ্যামীরাস এয়ার লাইন্সে লন্ডন যাবেন বলে বিএনপি সুত্রে জানাগেছে। সেখানে চোখ ও পায়ের চিকিৎসায় করবেন তিনি। পুরো সময়টা তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সফরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে নির্বাচনকালীন দল ও অঙ্গসংগঠনের নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ করবেন। : জানা গেছে, বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার আগে দলের সাংগঠনিক বিষয়ে পরমর্শ দিতেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের সাথে  বৈঠক করেছেন।

জানা গেছে বৈঠকে বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক অবস্থা আরও জোরদার করার ব্যাপারে সিনিয়র নেতাদের নির্দেশনা দিয়েছেন । বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলা কেন্দ্রীয় নেতাদের সফর করে দলের নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করতে নির্দেশ দিয়েছেন।  এছাড়াও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিত নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সà