রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

রাষ্ট্রপতি ও স্পিকারকে দলীয় পদ থেকে অব্যহতির সুযোগ দেয়া উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যখন যারাই সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় তাদের উচিত রাষ্ট্রপতি ও স্পিকারকে নির্বাচিত হওয়ার পর দলীয় পদ থেকে অব্যহতি দেয়া।

তিনি বলেন, রাষ্ট্রপতি ও স্পিকারের পদ রাষ্ট্রের গুরুত্বপূ্র্ণ দুটি নিরপেক্ষ অঙ্গ।  রাষ্ট্রপতি ও স্পিকারকে নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব পালনে দলীয় পদ থেকে অব্যহতি নেয়ার সুযোগ প্রদান করা তাদের নৈতিক অধিকার।

ব্যারিস্টার মওদুদ  বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অভিভাবক পদের দুই ব্যক্তিকে দলীয় গন্ডির সীমাবদ্ধতায় আটকে রাখা কোনো মতেই ঠিক নয়।

আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আদর্শ নাগরিক আন্দোলন এর ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত ‘গুম-খুন-অপহরণ: শঙ্কিত নগরিক সমাজ শীর্ষক’ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বৈঠকে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বিগত ১০ মাসে দেশে ১১৮টি বিচার বহির্ভূত হত্যাকা- ঘটেছে। এই সরকারের আমলে দেশে ক্রসফায়ারে মৃত্যু হয়েছে ১৩৭ জন, গুম ৩৭ জন, ধর্ষণের শিকার হয়েছে ৬৯৭ জন নারী ও শিশু। এই সকল অপকর্মের পেছনে সরকারদলীয় লোকজন জড়িত রয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ বলে তারা অসাম্প্রদায়িক দল। কিন্তু তাদের আমলে সংখ্যালঘুদের উপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে।

আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শাহনূর ইসলাম শাহীন এর সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা ভাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, স্বাধীনতা ফোরামের চেয়ারম্যান আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা।

বিশেষ অতিথির আলোচনায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আগে জানলে আমি নৌকায় চড়তাম না। কিভাবে ২১ ঘন্টা আমি নিখà§